কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঈশ্বরগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন ন্যায্য দাম পাওয়া নিয়ে সংশয়


ঈশ্বরগঞ্জে এবছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। মাঠ পর্যায়ে চলছে ধান কাটার উৎসব তবে শ্রমিক সংকটের কারণে ধান পাকার পরও ধান কেটে সঠিক সময়ে ঘরে তুলতে পারছে না কৃষকরা। অন্যদিকে ধানের উৎপাদন খরচের সাথে বাজার মূল্য মিলাতে হিমশিম খেতে হচ্ছে কৃষকদের। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে উপজেলায় এবছর ১৯ হাজার ৯শ ৪০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে যা লক্ষ্য মাত্রার চেয়েও বেশি। উৎপাদিত ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮১ হাজার ১শ ৭৩ মে.টন। হাইব্রীড ও উফসী জাতের ৬ হাজার চাষীর মাঝে প্রণোদনার বীজ, ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়েছে। ধানের আবাদকৃত জাতের মধ্যে রয়েছে ব্রি ধান-২৮,২৯,৫৮,৭৪,৮১,৮৪,৮৮,৮৯,৯৬ ও বঙ্গবন্ধু -১০০। এর মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে ব্রি-২৮। যদিও ব্রি-২৮ ধানের বর্তমান ফলন ভালো না হওয়ার কারণে আবাদ না করতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান উপ- সহকারী কৃষি কর্মকর্তারা। ইতোমধ্যে জমির প্রায় ৫০ ভাগ ধান পাকা হয়েছে কিন্তু ঘরে উঠেছে তার অর্ধেক।

উপজেলার হারুয়া গ্রামের কৃষক ইদ্রিস আলী (৬০) বলেন, এবছর অনেক ভালো ফসল হয়েছে তবে শ্রমিক সংকটের কারণে ধান কাটতে বেগ পেতে হচ্ছে।

ধান চাউলের ব্যবসায়ী ঝুটন সরকার বলেন, এখনও বাজারে খুব একটা ধান আসছে না। যেটুকু আসছে তা ৮৫০ থেকে ৯৫০ টাকা মণ দামে বিক্রি হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান জানান, কৃষকদের কৃষি বিভাগের সেবা নেওয়ার আগ্রহ বৃদ্ধি ও কৃষি বিভাগের কর্মকর্তাদের মাঠে তদারকি এবং আওহাওয়া অনুকূলে থাকার কারণে এবার বাম্পার ফলন হয়েছে। বীজ, সার ও সেচ সংকট না থাকার কারণে কৃষকরা সঠিকভাবে জমি চাষ করতে পেরেছে। 

 


আরও খবর





সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায়

৩৩ দিন ১৭ ঘন্টা ৫৫ মিনিট আগে