কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঈশ্বরগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন উপলক্ষ্যে র‌্যালি


"স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত র‌্যালির মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ হাফিজা জেসমিন। র‌্যালী শেষে উপজেলা ভুমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  


র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, উপজেলা জাপার সাধারণ সম্পাদক আব্দুল হাদী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, কৃষি কর্মকর্তা নুসরাত জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা প্রমুখ। 


উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর ব্যবস্থা গ্রহণ করাকে এবারের ভূমি সেবা সপ্তাহে উপজেলা পর্যায়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও অফিসের প্রবেশ মুখে নামজারির প্রবাহচিত্র স্থাপন, নামজারি/ জমি ভাগ/ খারিজ করতে মোট খরচ ১ হাজার ১শ ৭০ টাকা লিখিত সাইনবোর্ড লাগানোসহ যাবতীয় সেবার ব্যানার ও প্ল্যাকার্ড স্থাপন করার পাশাপাশি ডিসিআর এবং খতিয়ান প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভূমি সেবা খাতে যেসব অনলাইন সেবা যুক্ত হয়েছে সেগুলোকে জনগণের মধ্যে পরিচিত করাতে এবারের ভূমি সেবা সপ্তাহে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। ১৬১২২ নাম্বারে কল সেন্টারের মাধ্যমে ‘ভূমিসেবা’ এবং ‘ডাকযোগে ভূমিসেবা’ বিষয় দুটিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।



আরও খবর





সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায়

৩৩ দিন ১৭ ঘন্টা ৫৫ মিনিট আগে