কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঈশ্বরগঞ্জে জাপা প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে জাপা মনোনীত প্রার্থী ফখরুল ইমাম। বুধবার দুপুরে উপজেলার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামের নিজ বাসভবনে তিনি ওই মতবিনিময় সভা করেন।


মতবিনিময় সভায় তিনি বলেন, আমি তিনবার এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। নির্বাচিত হওয়ার পর রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষায় ব্যাপক উন্নয়ন করেছি। সেই সাথে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ইকোনমিক জোন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি সব সময় উন্নয়নকে প্রাধান্য দিয়েছি। গত দশ বছর এই আসনের মানুষের জন্য কাজ করেছি। এখন নির্বাচনের সময় এসেছে তাই অনেকেই আমাকে নিয়ে নানা সমালোচনা করছে। জানি তারা আরও সমালোচনা করবে। কিন্তু তাদের নিয়ে আমি কোনদিন কোন মন্তব্য করি নাই। তাই তাদের এসব কথায় জনগণ কান দিবে না বলে আমি আশাবাদী। তিনি আরো বলেন, আবারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি জাতীয় পার্টি মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হয়েছি, আশা করি এই আসনের জনসাধারণ আমার কাজের মূল্যায়ন করে আবারও আমাকেই নির্বাচিত করবে ইনশাআল্লাহ।


এছাড়াও তিনি জাতীয় পার্টির শাসন আমলে দেশের উন্নয়ন ও বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রার অংশিদার হিসেবে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল আলী ফকির, সাধারণ সম্পাদক আব্দুল হাদী, দলীয় নেতাকর্মী এবং উপজেলা কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

আরও খবর





সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায়

৩৩ দিন ১৮ ঘন্টা ৩৩ মিনিট আগে