কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঈশ্বরগঞ্জে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত ১ আহত ৫


ঈশ্বরগঞ্জে ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও ৫জন আহত হয়েছে। সোমবার দুুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মহাশশ্মান সংলগ্ন এক নম্বর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস স্টেশন লিডার দেলোয়ার হোসেন জানান, কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই উপজেলার উচাখিলা ইউনিয়নের আমোদপুর গ্রামের দামেশ আলীর পুত্র ফজলুল হক (৫৫) ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়াও আরো ৫জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

আহতরা হচ্ছেন কাকনহাটি গ্রামের মাহবুবুর রহমানের পুত্র ইমন (৩০), কাজির বলসা গ্রামের আব্দুল মতিনের পুত্র মুকুল (৩৫), ময়মনসিংহ সদর দাপুনিয়ার রুহুল আমীনের পুত্র জহির (৪০), ভাইদগাঁও গ্রামের হেলাল উদ্দিনের পুত্র মিনহাজ হোসেন (৩০) ও গাজীপুরের মোহাম্মদ আলীর পুত্র সাব্বির আহমেদ (৩৫)। আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান জানান, পরিবারের পক্ষ কোনো অভিযোগ না করায় নিহতের লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।


Tag
আরও খবর





সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায়

৩৩ দিন ১৮ ঘন্টা ৪৫ মিনিট আগে