কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঈশ্বরগঞ্জে সীমানা বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ আহত ২


ঈশ্বরগঞ্জে সীমানা বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার সংঘর্ষে তিনজন আহত হন। আহতদের আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বুধবার সকাল ১০টায় আব্দুল গণি (৬৫) নামে একজনের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমুরিয়ারচর গ্রামে। স্থানীয় এলাকাবাসী, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার পারভেজ ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কুমুরিয়ারচর গ্রামের জমির উদ্দিনের পুুত্র নুরুনবী গংদের সাথে একই বাড়ির চাচাতো ভাই আব্দুল গণি ও মোসলেম উদ্দিনের সাথে বাড়ির পিছনের সীমানার একটি শেওড়া গাছের পাতা পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে আব্দুল গণি ও তার স্ত্রী এবং মোসলেম উদ্দিন(৭০) গুরুত্বর আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আব্দুল গণি বুধবার সকালে মারা যান। লাশ ময়না তদন্তের জন্য মর্গে রয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ র্পযন্ত থানায় কোন মামলা  হয়নি। মামলা রুজু হলে ব্যবস্থা নেয়া হবে।


Tag
আরও খবর





সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায়

৩৩ দিন ১৮ ঘন্টা ৪৫ মিনিট আগে