কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঈশ্বরগঞ্জে মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার বন্ধে প্রতিবাদ বিক্ষোভ



ঈশ্বরগঞ্জে  মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষক কর্মচারীর বিরুদ্ধে অপপ্রচার বন্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। জানা যায়, উপজেলার ধনিয়াকান্দি হামিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষক কর্মচারীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পক্ষ প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির খবর প্রচার করে আসছিল। যার কারনে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হওয়া ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য শিক্ষার্থীরা বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে শিক্ষার্থীরা বলেন আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি পক্ষ বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে যার ফলে আমাদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হচ্ছে।

এসময় বক্তব্য রাখেন শিক্ষার্থী মাহবুব আলম, আরাফাত হোসেন, আবু রায়হান, আরিফা আক্তার, নিলুফা আক্তার, আইরিন আক্তার, জুনাঈদ আহমেদ, সুলতানা আক্তার, তোহিদ আহমেদ, পিয়াস প্রমুখ। বিক্ষোভ শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারকলিপি প্রদান করে বিক্ষোভকারীরা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার জানান, এব্যাপারে দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 


Tag
আরও খবর





সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায়

৩৩ দিন ১৮ ঘন্টা ৩২ মিনিট আগে