কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঈশ্বরগঞ্জে বেসরকারি কলেজ শিক্ষক ফোরামের কমিটি গঠিত


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বেসরকারি কলেজ শিক্ষক ফোরামের কার্যকরি পরিষদ গঠিত হয়েছে। উপজেলার কলেজ(সাধারণ),কারিগরি ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে সংগঠনটি যাত্রা শুরু করে ২০২৩ সালের নভেম্বর মাসে। মঙ্গলবার বিকেলে ডিএস কামিল মাদ্রাসার হলরুমে সংগঠনের আহবায়ক মোহাম্মদ হায়াতুল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব মোজাহেরুল হক মাসুমের সঞ্চালনায় কার্যকরি কমিটি গঠনের লক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় সকলের সম্মতিক্রমে আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ হায়াতুল্লাহকে সভাপতি ও ডিএস কামিল মাদ্রাসার প্রভাষক মোজাহেরুল হক মাসুমকে  সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি ডিএস কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক শেখ মোহাম্মদ কবির হোসেন, পিতাম্বরপাড়া হোসাইনিয়া বহুমুখি কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক সিদ্দিকী ইমরান মামুন তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক উচাখিলা স্কুল এন্ড কলেজের প্রভাষক মো: আকরামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ঈশ^রগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের প্রভাষক সামিয়ূন বাছির, সহ- সাংগঠনিক সম্পাদক উচাখিলা কেরামতিয়া আলিম মাদ্রাসার প্রভাষক মু. খায়রুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক ধনিয়াকান্দি হামিদিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. সাইদুল ইসলাম, সহ-অর্থ বিষয়ক সম্পাদক পানান ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মো, শফিকুল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ঈশ^রগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের প্রভাষক অসীম কান্তি সরকার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের প্রভাষক নীলকন্ঠ আইচ মজুমদার, ক্রীড়া বিষয়ক সম্পাদক পানান ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক নাসের হাসান মাসুম, সদস্য ডিএস কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. আব্দুর রউফ আকন্দ নোমানী, আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের প্রভাষক মানিক চন্দ্র দেবনাথ ও পিতাম্বরপাড়া হোসাইনিয়া বহুমুখি কামিল মাদ্রাসার প্রভাষক মাকসুদুল আলম।

এছাড়া ৫ সদস্য বিশিষ্ট  উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন ডিএস কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. লুৎফুল্লাহ খান, পিতাম্বরপাড়া হোসাইনিয়া বহুমুখি কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. মোশারফ হোসেন, আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের প্রভাষক আতিকুর রহমান, ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের প্রভাষক আবু আইয়ূব আনসারী ও উচাখিলা স্কুল এন্ড কলেজের প্রভাষক মো. মোনায়েম। 


আরও খবর





সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায়

৩৩ দিন ১৮ ঘন্টা ৩২ মিনিট আগে