কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঈশ্বরগঞ্জে খেলাফত মজলিশের গণ সমাবেশ




পতিত ফ্যাসিস্ট সরকার আমাদের শিক্ষা ব্যবস্থায় পাঠপুস্তকে হিন্দুত্ববাদকে অন্তর্ভুক্ত করতে চেয়েছিল। আমাদের ইসলামী মূল্যবোধকে উপেক্ষা করে বিদেশি শালীনতা বিবর্জিত শিক্ষা ব্যবস্থাকে আমাদের শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিয়ে ছিল। যার ফলে প্রাতিষ্ঠানিক শিক্ষা এখন ধ্বংসের  দ্বারপ্রান্তে। নাস্তিক্যবাদ শিক্ষা ব্যবস্থা পরিহার করে বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। শিক্ষা কমিশন থেকে শালীনতা বিরোধীদের বাদ দিয়ে ইসলামী চিন্তাবিদদের সমন্বয়ে শিক্ষা কমিশন গঠন করতে হবে। কোন অবস্থাতেই শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্য ও হিন্দুত্ববাদী চলবে না। শনিবার দুপুরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাওলানা মামুনুল হক।

তিনি আরো বলেন, সমকামীতার ট্রান্সজেন্ডারের বাংলাদেশ হতে দেওয়া যাবে না। হকের কথা বলতে গিয়ে জালিম সরকারের রোষানলে পড়ে বাংলাদেশের আলেম উলামাদের চরম নিপীড়নের শিকার হতে হয়েছে। স্বৈরাচার সরকার প্রতিহিংসা প্রতিরোধ ভোটাধিকার ও বাকশক্তি কেড়ে নিয়ে বাংলার মসনদে বসে একনায়ক তন্ত্র কায়েম করেছিল। ছাত্র জনতার আন্দোলনে পরাজিত হয়ে অবশেষে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তিনি ছাত্রদের উদ্যেশ্যে বলেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। পরাজিত শত্রুরা বসে নেই। তারা দেশে ঘাপটি মেরে যড়যন্ত্র করছে। এদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। 

জামিয়া গাফুরিয়া মাদ্রসার মোহতামিম মাওলানা মাহমুদুল হক আজিজির সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য রাখেন, 

বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দীয় যুগ্ম-মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমিন, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল ফজল, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ, খেলাফত মজলিস ময়মনসিংহ উত্তর জেলা শখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক হাফেজ রুহুল আমীন, খেলাফত যুব মজলিস ময়মনসিংহ উত্তর জেলা শখার সভাপতি মাওলানা এনামুল হক, খেলাফত যুব মজলিস ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা সভাপতি মুফতি ওয়ালি উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা সভাপতি মুফতি হাবিবুল্লাহ প্রমুখ।


Tag
আরও খবর





সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায়

৩৩ দিন ১৮ ঘন্টা ৩২ মিনিট আগে