কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত


“সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা পিএফজির উদ্যোগে মানব্বন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচী পালন করা হয়।

বুধবার উপজেলা পরিষদ চত্বর থেকে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ঈশ্বরগঞ্জ শাখার কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও পিএফজির সদস্য নীলকন্ঠ আইচ মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন পিএফজি এম্বাসেডর ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, বিএনপি নেতা কামাল হোসেন, জাতীয় পাটির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, পিএফজি সদস্য ও এলডিপি ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আতাউর রহমান, এমআইপিএস প্রকল্পের ময়মনসিংহ অঞ্চল ফিল্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ আখতারুজ্জামান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সহিংসতা, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়ন, সাম্প্রদায়িকতা, জঙ্গীবাদ পরিহার করতে হবে। এদেশে প্রতিটি ধর্মের মানুষ চিরায়তকাল থেকে পাশাপাশি শান্তিতে বসবাস করে আসছে। প্রতিটি ধর্মের মর্মবাণী অনুযায়ী সকল প্রকার সহিংসতা পরিহার করে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।


আরও খবর





সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায়

৩৩ দিন ১৮ ঘন্টা ৫২ মিনিট আগে