ঈশ্বরগঞ্জে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন। সোমবার উপজেলা পরিষদ হলরুমে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, মো. এরশাদুল আহমেদ গত ১৮ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর ২৬ ডিসেম্বর ঈশ্বরগঞ্জ উপজেলায় দায়িত্ব বুঝে নেন। মতবিনিময় ও পরিচিতি সভায় উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিত হয়ে উপজেলার বিভিন্ন সমস্যার কথা শুনেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমানসহ কর্মরত সাংবাদিকবৃন্দ।
৩ দিন ১২ ঘন্টা ২৫ মিনিট আগে
৯ দিন ১০ ঘন্টা ২৫ মিনিট আগে
১১ দিন ৭ ঘন্টা ৫১ মিনিট আগে
১৩ দিন ১৪ ঘন্টা ৩৩ মিনিট আগে
২৪ দিন ১০ ঘন্টা ৯ মিনিট আগে
৩৩ দিন ১৮ ঘন্টা ৫২ মিনিট আগে
৩৯ দিন ৮ ঘন্টা ৩২ মিনিট আগে
৩৯ দিন ৮ ঘন্টা ৩৫ মিনিট আগে