কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঈশ্বরগঞ্জে বৃক্ষ রোপন কর্মসুচী পালিত


“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যে আলোকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বৃক্ষ রোপন কর্মসুচী পালিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন  কর্মসুচীর উদ্বোধন করেন নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ।

পরে উপজেলার বিভিন্ন সংগঠন, প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সাড়ে তিন হাজার ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ বলেন, জুলাই বিপ্লব চেতনাকে ধারণ করে আজকের এই বৃক্ষ রোপণ কর্মসূচী পরিবেশ রক্ষায় একটি ইতিবাচক ভূমিকা রাখবে। আমি আশা করি, এই ধরনের কার্যক্রম আরও জোরালো হবে এবং আগামী প্রজন্মের জন্য আমরা এক সুন্দর, সবুজ পৃথিবী গড়ে তুলতে পারব।

এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, সু-শাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক সভাপতি ফেরদৌস কোরাইশী টিটু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাবিকুজ্জামান সাকিব ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Tag
আরও খবর





সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায়

৩৩ দিন ১৮ ঘন্টা ৫৩ মিনিট আগে