কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঈশ্বরগঞ্জে পিএফজির উদ্যোগে সম্প্রীতি সমাবেশ



ঈশ্বরগঞ্জে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে সহিংসতা নিরসন ও শান্তিপূর্ণ ঈশ^রগঞ্জ বিনির্মানের লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সরিষা ইউনিয়নের মহেশপুর দাখিল মাদ্রাসায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পিএফজির কোঅর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিএফজির এ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক একেএম আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, পিএফজির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি হামিদ, সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব কামাল হোসেন, হাবিবুর রহমান হাবিব, সরিষা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক জামান, মহেশপুর দাখিল মাদ্রাসার সুপার আব্দুল কাদির, দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কোঅর্ডিনেটর মোহাম্মদ আখতারুজ্জামান প্রমুখ। 

সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যের আলোকে বক্তরা ঈশ^রগঞ্জে সম্প্রীতি বজায় রাখতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। এ সমাবেশে সরিষা ইউনিয়নে বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করে পিএফজির কর্মকান্ডের উপর সন্তোষ প্রকাশ করেন এবং সম্প্রীতি বজায় রাখতে এ ধরণের সমাবেশ গ্রাম পর্যায়ে করার আহবান জানান।




Tag
আরও খবর





সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায়

৩৩ দিন ১৮ ঘন্টা ৩০ মিনিট আগে