কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঈশ্বরগঞ্জে মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার ৩


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৪০ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার গ্রেফতারকৃত দুই মাদক কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে সোপর্দ করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সরিষা ইউনিয়নের এনায়েতনগর দক্ষিণপাড়া গ্রামের শামছুদ্দিনের ছেলে শেখ রুবেল (৩৫) এবং তার সহযোগি বড়হিত ইউনিয়নের পাড়াপাঁচাশি গ্রামের মতিউর রহমানের ছেলে আলম (২৮)কে৪০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। অপরদিকে পুলিশ আইনের ৩৪ ধারায় ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চরশিহারী গ্রামের মজিবুর রহমানের ছেলে সুমন মিয়া (২৩)কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের এধরণের অভিযান অব্যহত থাকবে।

Tag
আরও খবর