কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঈশ্বরগঞ্জে মসজিদ-মাদ্রাসায় ১৪ লাখ টাকা অনুদান দিলেন মাজেদ বাবু


ঈশ্বরগঞ্জ উপজেলার ১শ ৮৪টি মসজিদ ও মাদ্রাসায় ১৪ লাখ টাকা অনুদান দিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। শনিবার দুপুরে পৌর অডিটোরিয়ামে উপজেলা বিএনপির আয়োজনে এক অনুষ্ঠানে মসজিদ ও মাদ্রাসার ইমাম, খতীব এবং কমিটির সভাপতিদের হাতে এই অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।

উক্ত মতবিনিময় সভা ও অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঁইয়া মনির সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা খন্দকার আবুল ফজল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী মাহমুদুল হক আযীযী, বৈরাটি গোরস্থান মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল কালাম আজাদ, ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের খতীব মুফতি আহসান উল্লাহ কাসেমী এবং অন্যান্য ইমাম ও খতীবগণ। অনুষ্ঠানে নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, শরিফ আহমেদ জায়েদী ও পৌর বিএনপির সদস্য সচিব নুরে আলম জিকু প্রমুখ।


Tag
আরও খবর