কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঈশ^রগঞ্জে পৃথক দুর্ঘটনায় ২জনের মৃত্যু


ঈশ্বরগঞ্জে  বিদ্যুৎপৃষ্ট হয়ে রাসেল মিয়া (৩২) ও পানিতে ডুবে আরিফুর রহমান আবির (৮) নামে  দুজনের মৃত্যু হয়েছে। বড়হিত ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক মিলন বলেন, শুক্রবার বেলা ১টার দিকে বড়হিত ইউনিয়নের ভুলসোমা গ্রামের জুয়েল মিয়ার পুত্র রাসেল মিয়া পাশের বাড়ির আবুল কালাম ভূইয়ার মোটরে সংযোগ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরিবারের লোকজন তাকে আশংকাজনক অবস্থায় ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। অপরদিকে একই ইউনিয়নের নওপাড়া গ্রামে মামার বাড়িতে আরিফুর রহমান আবির পুকুরে ডুবে মারা যায় বলে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ  ও পরিবার সূত্রে জানা যায়। নিহত আরিফুর চর হোসেনপুর গ্রামের মোস্তাফিজুর রহমান লিটনের ছেলে। নিহতের পিতা লিটন তার সন্তানকে হত্যা করা হয়েছে বলে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ঈশ্বরগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক আবু রায়হান জানান, আরিফুলের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। বিদ্যুৎস্পৃষ্টে নিহত ব্যক্তির বিষয়ে থানায় কোন অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


Tag
আরও খবর