কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঈশ্বরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত


 ঈশ্বরগঞ্জে উপজেলা পর্যায়ে শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। রোববার দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা চত্বর থেকে শহরে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও  শিক্ষক দিবস উদযাপন কমিটির  সদস্য সচিব আশরাফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ, ঈশ্বরগঞ্জ রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ তানহার আলী, ঈশ^রগঞ্জ গার্লস স্কুুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুল আলম, পিতাম্বর পাড়া হোসাইনিয়া বহুমুখি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শোয়াইব, ঈশ্বরগঞ্জ সরকারী কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নান, এসেড কারিগরি কলেজের অধ্যক্ষ শেখ ইউসুফ লিটন, সুজন সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, চরণিখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, ঈশ্বরগঞ্জ  বিশ্বেশ্বরী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম মোস্তফা কামাল, ধীতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ ফারুক, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন,  শ্রীনগর দাখিল মাদ্রাসার সুপার আবুল খায়ের মোহাম্মদ বরকুতুল্লাহ, বাঘবেড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, ভাইদগাওঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন, ধীতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তারেক প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহেশপুর দাখিল মাদ্রাসার সুপার আব্দুল কাদির ও পবিত্র গীতা থেকে পাঠ করেন আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের প্রভাষক নীলকন্ঠ আইচ মজুমদার। 


Tag
আরও খবর