দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

ঈশ্বরগঞ্জে পুষ্পসজ্জিত গাড়িতে প্রধান শিক্ষকের বিদায়


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কাকনহাটি নবী হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমুল হকের অবসরজনিত বিদায় উপলক্ষে এক আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ কর্মজীবনে শিক্ষা বিস্তারে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে তিনি বিদায় নেন। অনুষ্ঠান শেষে এলাকাবাসী ও প্রাক্তন শিক্ষার্থীরা তাঁকে পুষ্পসজ্জিত গাড়িতে বিদায় জানানোর সময় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিদায় অনুষ্ঠানে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন সিভিল সার্জন ডা. ইলিয়াস।

তারাটি নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পিন্টু, মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, নিজতুলন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সাইফুল ইসলাম তালুকদার এবং ভাইদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষককে উদ্দেশ্য করে মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ফাইকা হোসেন তুর্জা এবং সহকারী শিক্ষক ফয়সল আহমেদ। মানপত্র পাঠের সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের অনেকেই প্রিয় শিক্ষকের বিদায়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ বলেন, একজন শিক্ষক কখনোই অবসরে যান না। চাকরির মেয়াদ শেষ হলেও একজন আদর্শ শিক্ষকের শিক্ষা, মূল্যবোধ ও মানবিকতার আলো প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে। আজমুল হক স্যার তাঁর সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে শিক্ষার্থীদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। তাঁর কর্মজীবন নতুন প্রজন্মের শিক্ষকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর অবসরজীবন কামনা করছি।

বক্তারা বলেন, আজমুল হক শুধু একজন প্রধান শিক্ষক নন, তিনি ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক, সহকর্মীদের পরামর্শদাতা এবং এলাকার শিক্ষার মানোন্নয়নে নিবেদিতপ্রাণ একজন মানুষ। তাঁর আন্তরিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ বিদ্যালয়ের জন্য দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানের শেষে সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে পুষ্পসজ্জিত গাড়িতে বিদায় নেন প্রধান শিক্ষক আজমুল হক। এ সময় তাঁকে একনজর দেখতে বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় করেন স্থানীয়রা। বিদায়ের সেই মুহূর্তে উপস্থিত অনেকের চোখে ছিল অশ্রু, আর মুখে ছিল একজন প্রিয় শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার প্রকাশ।


Tag
আরও খবর


২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখ টাকা জিতল

১৭ দিন ৪ ঘন্টা ১০ মিনিট আগে




ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

২৩ দিন ২ ঘন্টা ২৫ মিনিট আগে