ঈশ্বরগঞ্জে ভেজাল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মান যাচাই ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত অভিযানে বিভিন্ন দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় মেসার্স ইভা নাজিভা ট্রেডার্স এবং নজরুল স্টোরে সংরক্ষিত ও বিক্রির জন্য রাখা বিভিন্ন ভেজাল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভোগ্যপণ্যের সত্যতা পাওয়া যায়।
এসব অনিয়মের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ব্যাবসায়ী ইব্রাহিমকে ১০ হাজার টাকা এবং নজরুল ইসলামকে ৪ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।
৩ দিন ১০ ঘন্টা ৪৮ মিনিট আগে
৯ দিন ৮ ঘন্টা ৪৮ মিনিট আগে
১১ দিন ৬ ঘন্টা ১৪ মিনিট আগে
১৩ দিন ১২ ঘন্টা ৫৬ মিনিট আগে
২৪ দিন ৮ ঘন্টা ৩২ মিনিট আগে
৩৩ দিন ১৭ ঘন্টা ১৬ মিনিট আগে
৩৯ দিন ৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩৯ দিন ৬ ঘন্টা ৫৯ মিনিট আগে