চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২


ঈশ্বরগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই মালামাল ও একটি ট্রাকসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে । বৃহস্পতিবার ভোরে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের গাবরখালিয়ান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

রায়েরবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ জুয়েল টেলিকম অ্যান্ড ফার্মেসির সামনে চেকপোস্ট বসিয়ে একটি মাঝারি ট্রাক থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ট্রাক থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় কম্বল, ডাব সাবান ও অলিভ অয়েল জব্দ করা হয়।

এ অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, নেত্রকোনা সদর উপজেলার মালনী গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে ফেরদৌস মিয়া (৩২) এবং ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের তেলুয়ারি গ্রামের সাইদুর রহমানের ছেলে মামুন হাসান অভি (৩৫)।

পুলিশ জানায়, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ১ হাজার ৩০০ টাকা দামের ৩৯০টি সিঙ্গেল পার্টের ভারতীয় কম্বল, ২ হাজার ৩০০ টাকা দামের ৮৭টি ডাবল পার্টের ভারতীয় কম্বল, ৫৫ টাকা দামের ১০০ মিলি ১ হাজার ৭৪০টি ডাব সাবান, ৪০ টাকা দামের ৭৫ মিলি ৪৩২টি ডাব সাবান, ২০ টাকা দামের ৫০ মিলি ৩৬০টি ডাব সাবান এবং ১৫০ টাকা দামের ২০০ মিলি ৯৮৪টি অলিভ অয়েল। এছাড়া মালামাল পরিবহনে ব্যবহৃত একটি মাঝারি ট্রাক ও একটি ব্যবহৃত অপ্পো মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশের ধারণা, জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ২১ লাখ ৭৯ হাজার ৮৮০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা স্বীকার করেছেন, নেত্রকোনার জেলার দুর্গাপুর ও কলমাকান্দা সীমান্তবর্তী এলাকা থেকে এসব ভারতীয় পণ্য সংগ্রহ করে শুল্ক ফাঁকি দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে জানায় পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আবুল কাশেম বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Tag
আরও খবর

এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার

১২ দিন ১৮ ঘন্টা ৫১ মিনিট আগে