কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঈশ্বরগঞ্জে ভূমি কর আদায়ের লক্ষ্যে বিশেষ ক্যাম্পেইন



ঈশ্বরগঞ্জে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রাজস্ব প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপী বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ৬ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত চলা এ বিশেষ ক্যাম্পেইনের উদ্বোধন উপলক্ষ্যে সোমাবার র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেল, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ। সহকারী কমিশনার (ভূমি) অফিস সূত্রে জানা যায়, উক্ত ক্যাম্পেইন চলাকালে জমির রেকর্ডীয় মালিকের এনআইডি, মোবাইল নম্বর ও রেকর্ডীয় মালিক মৃত হলে ওয়ারিশান সনদ নিয়ে ইউনিয়ন ভূমি অফিসে ভূমির মালিকরা দ্রুত সময়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। ক্যাম্পেইন শেষে প্রতি ইউনিয়নে ১০ জন করে সর্বোচ্চ করদাতাকে সম্মাননা প্রদান  করা হবে।

ক্যাম্পেইনের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, খাজনা আদায়ের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে আর যারা খাজনা যারা দিবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন জানান, রাজন্ব আদায় বৃদ্ধিতে ভূমি উন্নয়ন করের একটি উল্লেখযোগ্য অবদান রয়েছে। সেক্ষেত্রে ভূমি উন্নয়ন কর সঠিক সময়ে পরিশোধ করা হলে রাজস্ব আদায় বাড়বে। ভূমি উন্নয়ন কর প্রদানে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো কর পরিশোধ করাই বিশেষ ক্যাম্পেইনের মুল লক্ষ্য।

আরও খবর





সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায়

৩৩ দিন ১৭ ঘন্টা ৫৪ মিনিট আগে