নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

জগন্নাথপুরে আফজল হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

সুনামগঞ্জের জগন্নাথপুরে তরুণ সমাজসেবক, ব্যবসায়ী মল্লিক আফজল হোসেনকে হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারে ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবীতে বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। 


আজ বৃহস্পতিবার বেলা ৩টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে সর্বস্তরের প্রতিবাদী জনতার আয়োজনে বিপুল সংখ্যক লোকজনের উপস্থিতিতে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরব্বী হাসিম উল্ল্যা। 


তরুণ সমাজসেবক সাংবাদিক জাকারিয়া আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ক্রীড়া ব্যাক্তিত্ব শাহ মাহফুজুল করীম, সাবেক ফুটবলার আব্দুল আলী, আব্দুল ওয়াহিদ, রফিক উদ্দিন, আব্দুল কাহার, মতছির আলী সহ আরো অনেকে। 


প্রতিবাদ সমাবেশে বক্তারা নৃশংস হত্যাকান্ডের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান। 


নিহত আফজল হোসেনের পিতা মল্লিক আকমল হোসেন তার ছেলের হত্যাকারীদের অতি দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানিয়েছেন। এ সময় ইসহাকপুর, লুদরপুর, ইনাতনগর এলাকার বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক  লোকজন উপস্থিত ছিলেন। 


প্রসঙ্গত : গত ৫ আগস্ট রাতে উপজেলার সৈয়দপুর বাজারে যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় নির্মমভাবে খুন হন জগন্নাথপুর পৌর শহরের ইনাতনগর মল্লিকপাড়া এলাকার মল্লিক আকমল হোসেনের ছেলে মল্লিক আফজল হোসেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Tag
আরও খবর