ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

শাহজালাল মহাবিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে কিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা সম্পন্ন

১২ রবিউল আওয়াল বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) এর পৃথিবীতে আগমন ও ওফাতের দিন। এ দিনেই বিশ্ব মানবতার অগ্রদূত হিসেবে মহান  আল্লাহ তাঁকে পৃথিবীতে প্রেরণ করলেন । জাহেলিয়াত যুগের সকল অন্ধকারকে দূরীভূত করে আলোকিত করলেন এ বিশ্বকে। এদিক থেকে এ দিনটি খুবই তাৎপর্যপূর্ণ।এ দিনকে উপলক্ষ করে জগন্নাথপুর উপজেলার শাহজালাল মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হয় কিরাত, হামদ-নাত প্রতিযোগিতা। 


কিরাত প্রতিযোগিতায় একাদশ শ্রেণিতে ১ম স্থান অর্জন করে -মো. আজহাক আলী,  ২য় স্থান- তাহমিনা বেগম ৩য় স্থান- সুবর্ণা আক্তার। দ্বাদশ শ্রেণিতে ১ম স্থান অর্জন করে আলিমা আক্তার, ২য় স্থান- সাইম উদ্দিন,  ৩য় স্থান- হাফিজা আক্তার উর্মি।


হামদ-নাত প্রতিযোগিতায় একাদশ শ্রেণিতে ১ম স্থান অর্জন করে মো. আজহাক আলী, ২য় স্থান- রোমেনা বেগম, ৩য় স্থান- পূরবী রাণী চন্দ। দ্বাদশ শ্রেণিতে ১ম স্থান অর্জন করে আলিমা আক্তার, ২য় স্থান- সুমাইয়া ইসলাম, ৩য় স্থান- সাইম উদ্দিন। 


অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানটি অত্র কলেজের সহকারী অধ্যাপক জনাব এনামুল কবির এর সভাপতিত্বে ও প্রভাষক জনাব মো. জহিরুল ইসলাম এঁর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। 


এতে তাৎপর্যপূর্ণ আলোচনা রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক জনাব মাহমুদ সুলতান ও ইংরেজি বিভাগের প্রভাষক জনাব আবু তাহের রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক জনাব রিংকর রায়, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব শিব্বির আহমেদ,  গণিত বিভাগের প্রভাষক জনাব দেবাশীষ রায়, বাংলা বিভাগের প্রভাষক জনাব হাসানুজ্জামান খান, রসায়ন বিজ্ঞান বিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব মহিউদ্দিন, প্রদর্শক জনাব আমিরুল ইসলাম, শরীর চর্চা শিক্ষক জনাব ঝুটন তালুকদার প্রমুখ। 


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. আজহাক আলী এবং অনুষ্ঠানের শেষ পর্যায়ে মিলাদ ও দোয়া পরিচালনা করেন ঘুঙ্গিয়ার গাঁও মসজিদের ঈমাম জনাব মো. আবুল কালাম।

Tag
আরও খবর