শতবর্ষী নয়তন নেছা। সরকার থেকে বয়স্ক ভাতা দেওয়া হয় ঝিনাইদহ সদরের পূর্ব কৃষ্ণপুর গ্রামের বিধবা এই নারীকে। তবে নয়তন নেছার সরকারি এই টাকা চলে যাচ্ছে স্থানীয় সুরাট ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য তাইজুল ইসলাম ভেলুর মোবাইলে।
জানা গেছে, ওই বৃদ্ধা বয়স্ক ভাতার টাকা না পাওয়ায় তাঁর নাতি ইকবাল হোসেন ইউনিয়ন পরিষদে যান। সেখানে গিয়ে জানতে পারেন তাঁর দাদীর জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ০১৭১২৪৯০৮৯৬ নম্বরে নগদ অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেই অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে। পরে বৃদ্ধার নাতি ওই নাম্বারে যোগাযোগ করে জানতে পারেন অ্যাকাউন্টটি সাবেক ইউপি সদস্য তাইজুল ইসলাম ভেলুর।
এ অভিযোগ স্বীকার করে সাবেক ইউপি সদস্য তাইজুল ইসলাম ভেলু বলেন, আমি তো অন্যায় কিছু করি নাই। ইউপি সদস্যের দায়িত্বে থাকা সময়ে আমি আমার মোবাইল নাম্বার ওই বৃদ্ধার জাতীয় পরিচয় পত্রের সাথে যুক্ত করে দিয়েছিলাম। তাঁর কয়েকবছরের টাকা আমি নিয়েছি।
বিষয়টি নিয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখার সভাপতি ও মানবাধিকার কর্মী সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু জানান, এ ধরনের কাজে যারা জড়িত থাকে তাদের শাস্তির বিষয়টি নিশ্চিত করতে হবে।
এ ব্যাপারে ঝিনাইদহের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী জানান, কার্ডধারী যেন তার বয়স্ক ভাতার টাকা ফিরে পেতে পারেন সে ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। সেসঙ্গে অভিযুক্ত ব্যক্তির বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
৪৩ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৮২ দিন ১১ ঘন্টা ২ মিনিট আগে
২৭২ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
২৯৩ দিন ১৬ ঘন্টা ৪ মিনিট আগে
৩৩১ দিন ১৯ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩৩৪ দিন ১২ ঘন্টা ১০ মিনিট আগে
৩৩৪ দিন ১৯ ঘন্টা ২২ মিনিট আগে
৩৩৫ দিন ৯ ঘন্টা ৪৪ মিনিট আগে