দেশে কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ লালপুরে অটো রিক্সার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু ব্যাংকের অর্থায়নে বিদেশ সফরে নিষেধাজ্ঞা বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শ্রীমঙ্গলের হাইল হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার আশাশুনিতে দুর্নীতি দমন কমিশনের সততা সংঘের জন্য তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন গ্রামেগঞ্জে আর চলবে না শালিস বানিজ্য চিলমারীতে প্রায় ২মাস থেকে, অনলাইন সেবা থেকে বঞ্চিত উপজেলাবাসি লাখাইয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের কবলে পড়ে সুতাং নদীতে এক যুবক নিখোঁজ। পীরগাছা উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা কিশোরগঞ্জে খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারালো শিশু। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ নওগাঁয় সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে আদালতে মামলা ডিসির অসৌজন্যমূলক আচরণের অভিযোগে সাংবাদিকদের ক্ষোভ দুর্গাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার দুর্গাপুরে রেল লাইন লালপুরে শিক্ষিকার ছোড়া ডাস্টারে রক্তাক্ত শিশু শিক্ষার্থী, রামেকে চলছে অস্ত্রোপচার কুলিয়ারচরে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ জেলা আ.লীগ সভাপতি অপু গ্রেপ্তার

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঝিনাইদহ জেলা পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে শফিকুল ইসলাম অপু পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ, জেলা বিএনপির সভাপতির বাসভবনে অগ্নিসংযোগসহ অন্তত তিনটি মামলা রয়েছে। এছাড়া গত বছরের ৪ আগস্ট ঝিনাইদহে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিও তিনি। এসব মামলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহে নেওয়া হচ্ছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু গ্রেপ্তার হয়েছেন। ঢাকার এক বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে ঝিনাইদহে আনা হচ্ছে। শফিকুল ইসলাম অপুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সোমবার সকালে তাকে আদালতে তোলা হবে। উল্লেখ্য, শফিকুল ইসলাম অপু ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর কাছে পরাজিত হন। ২০২৪ সালের ২৪ মার্চ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হাই মৃত্যুবরণ করলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক সভাপতির শূন্য পদে শফিকুল ইসলাম অপুকে মনোনয়ন দেওয়া হয়।
Tag
আরও খবর

শিক্ষার্থীদের অনুপ্রেরণায় রেহানা পারভীন

১০২ দিন ১০ ঘন্টা ২৩ মিনিট আগে