চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার তদন্ত ওসি এবাদ আলী প্রত্যাহার

এস এম তাজুল হাসান (সাদ) ( Contributor )

প্রকাশের সময়: 27-10-2023 02:18:18 pm

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার তদন্ত ওসি এবাদ আলী প্রত্যাহার

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

বিভিন্ন অনিয়মের কারণে সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবাদ আলীকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) তাকে প্রত্যাহার করা হয়।তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্তের বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) আমিনুর রহমান নিশ্চিত করেছেন।জানা যায়, মামলার আসামিদের থানায় ধরে নিয়ে মারধর ও রিমান্ডের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা আদায়, মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানি, ধর্ষণকারীর পক্ষে সাফাই, ধরপাকড়ের নামে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে তদন্ত ওসি এবাদ আলীর বিরুদ্ধে।
অনুসন্ধানে বেরিয়ে এসেছে, গত ১১ অক্টোবর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মোল্লারহাট গ্রামের আলীম মোল্লার ছেলে রুবেল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায় উপ-পরিদর্শক খলিলুর রহমান। রুবেলের বিরুদ্ধে মারধর ও নির্যাতনের অভিযোগ এনে মামলা করেন তার আপন দাদা গোলাম আলী। দাদার দায়ের করা মামলায় আটক রুবেলকে তদন্ত ওসির রুমে দরজা বন্ধ করে চালানো হয় অমানুষিক নির্যাতন। তার পরিবারের কাছে এবাদ আলী ও খলিলুর রহমান ১৫ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে তাকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হবে রুবেলকে এমন ভয় দেখানো হয় তার স্বজনদের। নিরুপায় হয়ে মারধর ও রিমান্ড বন্ধ করতে রুবেলর পিতা তাদের নিকট আত্মীয় আব্দুর রশিদকে দিয়ে ১৫ হাজার টাকা খলিলুর রহমানের কাছে পৌঁছে দেন।
নির্যাতনের স্বীকার রুবেল ও তার পিতা আলীম মোল্লা এই প্রতিবেদকের কাছে নির্মম নির্যাতন করে টাকা আদায়ের বিষয়টি জানান।
তদন্ত ওসি এবাদ আলী ও উপ-পরিদর্শক খলিলুর রহমানের উপযুক্ত শাস্তিরও দাবি জানান তারা।এছাড়া গত ১৮ অক্টোবর ধলবাড়ি ইউনিয়নের হারদ্দা গ্রামের সবুর গাজীর স্ত্রী সুমি পারভীন (২১) শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতন সহ্য করতে না পেরে কীটনাশক (গ্যাস টেবলেট) খেয়ে আত্মহত্যা করে। এঘটনায় ৫ জনকে আসামি করে থানায় এজাহার দায়ের করেন নিহত সুমির পিতা বসন্তপুর গ্রামের শাহাদাত হোসেন। নিহতের স্বামীর কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে থানায় মামলা নিতে অস্বীকার করেন তদন্ত ওসি এবাদ আলী।পরবর্তীতে বাদী বিষয়টি অফিসার ইনচার্জ মামুন রহমানকে অবগত করলে ২২ নভেম্বর তিনি থানায় আত্মহত্যা প্ররচণা মামলা গ্রহণ করেন। রুবেল হোসেনকে থানায় মারধরের বিষয়টি স্বীকার করলেও টাকা নেওয়ার বিষয়টি উপ-পরিদর্শক খলিল হোসেন ও পরিদর্শক (তদন্ত) এবাদ আলী অস্বীকার করেন। এছাড়া সুমির আত্নহত্যার প্ররোচনা মামলার বিষয়ে কোন প্রকার টাকা গ্রহণ করেননি বলে তিনি জানান।

আরও খবর