চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে কালিগঞ্জ ফুটবল একাডেমী চ্যাম্পিয়ান।

স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে কালিগঞ্জ ফুটবল একাডেমী চ্যাম্পিয়ান।


কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধি :এস এম তাজুল হাসান সাদ


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ডিএমসি ক্লাবের আয়োজনে ৪ দলীয় নকআউট স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ ফুটবল একাডেমী চ্যাম্পিয়ান এবং মৌতলা নামাজগড় ফুটবল একাদশ রানার্সআপ হয়েছে।


শনিবার (২৫ নভেম্বর ) বিকাল ৪ টায় ডিএমসি ক্লাব  মাঠে কালিগঞ্জ ফুটবল একাডেমি বনাম মৌতলা নামাজগড় ফুটবল একাদশ এর মধ্যে অনুষ্ঠিত উত্তেজনা পূর্ণ খেলায় আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে নির্ধারিত সময়ে গোল না হওয়ায় অবশেষে খেলাটি টাইব্রেকারে নিস্পত্তির সিদ্ধান্ত নেয় কতৃপক্ষ।


টাইব্রেকারে  কালিগঞ্জ ফুটবল একাডেমি ৩/১ গোলে নামাজগড় ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। 


খেলাটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে  কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর সদর ইউপির চেয়ারম্যান ও পিপি এ্যাডঃ এস এম জহুরুল হায়দার বাবু, বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল।


কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক টি এইচ এ ডাঃ শেখ আকছেদুর রহমান,  মথুরেশপুর ইউনিয়ন আ"লীগের সভাপতি মোখলেসুর রহমান রহমান মুকুল, মৌতলা আ'লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ প্রমূখ।

খেলাটির ধারা বর্ণনায় ছিলেন জাতীয় ধারাভাষ্যকর ইসমাইল হোসেন মিলন, ও এম আর মোস্তাক।

Tag
আরও খবর