অন্তিমকাল
মোঃ নাজির হোসেন
শিশুতে মায়ের কোল-বাবার স্নেহ ভালোবাসা
পড়সির মধুর ছোঁয়া -ছিলো অবিরত মনঠাঁসা।।
কৈশোরে খেলার সাথী -অবিরত করিতো দেখভাল,
আজি যদি না গেছি খেলিতে-হয়তো উতাল।।
সহপাঠীর একমাত্র ভরসা-আমায় না রবে ছেড়ে,
কি হয়েছে? জ্বর না পায়ে ব্যাথা-মুখে কথা নাই কিরে??
যৌবনে প্রিয়েটা ভুলে যদি যায়-বাঁচবে না আর,
আমি নাকি জীবন মরনের চাবি- বুকের ভিতর তার।।
প্রণয়ের পর স্ত্রী বলে- আমি নাকি তার শ্রেষ্ঠ ভালোবাসা,
আমার মরণে তার মরণ-জীবন দিয়েও মিটাবে আমার আশা।।
সন্তানেরা হৃদয়ের টুকরো -করেছিলাম জীবন অন্তিম,
অক্লান্ত পরিশ্রমে হয়নি সেদিন- ছিলাম না কোনো ঋন।।
সব ছিলো আজ সব থাকিতে - অন্তিমকালে,
ঔষধ তো দূরে থাক- তাদের দেখাও মিলছে না কপালে।।
২ দিন ১৪ ঘন্টা ২৭ মিনিট আগে
১০ দিন ১৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
১০ দিন ১৩ ঘন্টা ৪০ মিনিট আগে
১১ দিন ১৭ ঘন্টা ১৮ মিনিট আগে
১৩ দিন ১১ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৩ দিন ২৩ ঘন্টা ৮ মিনিট আগে
২২ দিন ৯ ঘন্টা ৪৯ মিনিট আগে
২৬ দিন ১৪ ঘন্টা ৩৫ মিনিট আগে