চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

কালিগঞ্জ উপজেলা মাধ্যমিকের শ্রেণি শিক্ষকদের নতুন কারিকুলামে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

কালিগঞ্জ উপজেলা মাধ্যমিকের শ্রেণি শিক্ষকদের নতুন কারিকুলামে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

 সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা-প্রতিষ্ঠানের ৭৫৪ জন শ্রেণি শিক্ষকের  নতুন কারিকুলামে ৮ম ও ৯ম শ্রেণির বিষয় ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

১৮ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় সরকারী কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কতৃক ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় সারা দেশে  বাস্তবায়নাধীন ৮ম ও ৯ম শ্রেণির বিষয় ভিত্তিক শ্রেনি শিক্ষক প্রশিক্ষণের অংশ হিসেবে উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শ্রেণি শিক্ষকদের বিষয় ভিত্তিক এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়েছে।

প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে  উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবল আলম বাবলুর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকি বিল্লাহ, বাংলাদেশ শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান, সরকারী কালিগঞ্জ পাইলট মা: বি: প্রধান শিক্ষক আব্দুল হামিদ, উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার সাইফুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক সুব্রত কুমার বৈদ্য প্রমুখ। অতিথি বৃন্দ নতুন শিক্ষাক্রমের প্রশংসা করে এই শিক্ষাক্রম বাস্তবায়নের মাধ্যমে দক্ষ ও সৃষ্টিশীল জনশক্তি তৈরিতে শিক্ষকদের ভূমিকা তুলে ধরেন।

উপজেলার ৪১ টি মাধ্যমিক স্কুল ও ২৫ টি মাদ্রাসার ৭৫৪ জন বিষয় ভিত্তিক শিক্ষকদের ৭ দিন ব্যাপি এ প্রশিক্ষণটি আগামী ২৭ ডিসেম্বর শেষ  হবে বলে জানিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

Tag
আরও খবর