চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

সাতক্ষীরায় বছরের প্রথম দিনে ৪ লাখ ২০ হাজার শিক্ষার্থীর হাতে নতুন বই


 নতুন শিক্ষাবর্ষের যাত্রা। নতুন শ্রেণি, নতুন ক্লাসরুম আর নতুন বই। এই তিনে মিলে শিক্ষার্থীদের উচ্ছাস আর উৎসব ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে।খালি হাতে বিদ্যালয়ে এসে বই নিয়ে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। সাতক্ষীরায় উৎসব মূখর পরিবেশে বছরের প্রথম দিনে সোমবার (১ জানুয়ারি) প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৪ লাখ ২০ হাজার ৮৫৬ জন শিক্ষার্থীর মাঝে ২৪ লাখ ৮৮ হাজার ৪৫৬টি বই বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে জেলার মোট ২ লাখ ৩৬ হাজার ৮৫৬ জন শিক্ষার্থীর মাঝে ১০ লাখ ২১ হাজার ৫০২ টি বই এবং মাধ্যমিক পর্যায়ে ১ লাখ ৮৪ হাজার শিক্ষার্থীর মাঝে ১৪ লাখ ৬৬ হাজার ৯৫৪টি বই বিতরণ করা হয়েছে।


সোমবার সকাল ১০ টায় সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মধ্য দিয়ে জেলায় বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এরপর পর্যায়ক্রমে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয়সহ জেলার বিভিন্ন স্কুলে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।


বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুঁইয়া, সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।


বছরের প্রথম দিনে প্রাথমিক পর্যায়ের শতভাগ শিক্ষাথীদের মাঝে বই বিতরণ করা হলেও এবার জেলায় মাধ্যমিক পর্যায়ে মোট ৩১ লাখ ৭০ হাজার ৩০২ টি বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে।

আরও খবর