চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

সাতক্ষীরার কালিগঞ্জে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত।

সাতক্ষীরার কালিগঞ্জে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত।


সাতক্ষীরা জেলার কালিগঞ্জে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে।
আজ ২২ জানুয়ারী বেলা সাড়ে ১১ টায় উপজেলা আনসার ভিডিবি কার্যালয়ের হলরুমে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গত ১ জানুয়ারী সংগঠনটি ৭ বছর পেরিয়ে ৮ বছরে পদার্পণ করেছে। সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী।এসময় তিনি বলেন, আজ বিন্দু সিন্ধুতে পরিণত হয়েছে।

দেশের পিছিয়ে পড়া নারী ও জলবায়ু নায্যতার দাবিতে সংগঠনটির ভূমিকা প্রশংসনীয়। তারা উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষ বিশেষ করে নারীদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। সংগঠনটি মাননীয় প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় এর কাছ থেকে ‘‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’’ মাননীয় প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এর কাছ থেকে ‘‘ক্লাইমেট চ্যাম্পিয়ান অ্যাওয়ার্ড’’ সহ একাধিক জাতীয় ও আন্তজার্তিক পুরষ্কার অর্জন করে এ অঞ্চলের সুনাম অর্জন করেছে ।
সংগঠনের প্রোগ্রাম অফিসার মিডিয়া এন্ড কমিউনিকেশন শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাহিত্যিক গাজী আজিজুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অর্থ কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা নুর ইসলাম, প্রেসক্লাবের সদস্য ফজলুল হক, রিপোর্টার্স ক্লাবের সদস্য হাবিবুল্লাহ বাহার প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটা ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষনা করা হয়।

আরও খবর