চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ সহ ৮ টি সংগঠনের আয়োজনে নবনির্বাচিত এমপি আশু কে সংবর্ধনা

সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ সহ ৮ টি সংগঠনের আয়োজনে নবনির্বাচিত এমপি আশু কে সংবর্ধনা

সাতক্ষীরা জেলা প্রতিনিধি: এস এম তাজুল হাসান সাদ

সাতক্ষীরা জেলার উন্নয়নের স্বার্থে কোন প্রকার গডফাদারকে আশ্রয় দেওয়া হবে না জানালেন নবনির্বাচিত এমপি আশু ভোমরায় সংবর্ধনা অনুষ্ঠানে সদর সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু বলেন, সাতক্ষীরার উন্নয়নের স্বার্থে কোন মার্স্তুলকে আশ্রয় দেওয়া হবে না। যারা সাতক্ষীরার গডফাদার হতে চায়, তাদের এখানে স্থান দেওয়া হবে না। আজকে তিনি ভোমরাকে স্মাগলিং জোন করার চেষ্টা করছেন। ২৭ জানুয়ারী বিকাল সাড়ে চারটায় ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এ্যাসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ভোমরাকে উন্নয়ন করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। একজন দালাল ভোমরা ধ্বংস করেছে তার থেকে আপনারা দূরে থাকুন। যে যে সংগঠন আছে তাদের নিজস্ব গতিতে চলতে দিতে হবে। কর্মকর্তা কর্মচারীদের স্বার্থ রক্ষা হয় সেই কাজ করা হবে।
ভোমরা স্থল বন্দর কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন ভবনে ভোমরা কাস্টমস্ সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশন, ভোমরা কাস্টমস্ সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এসোসিয়েশন, ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি (রেজিঃ নং-৮৬/সাত), ট্রান্সপোর্ট মালিক বহুমুখী সমবায় সমিতি (রেজিঃ নং-৮৭/সাত), ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১৭২২, ১৯৬৪, ১১৫৫ এবং ১১৫৯) আয়োজনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভোমরা স্থল বন্দর কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন এর সভাপতি কাজী নওশাদ দিলাওয়ার (রাজু) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে ফজলুল হক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন, সাতক্ষীরা সদর থানা অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম।আরও বক্তব্য রাখেন ভোমরা সিএন্ডএফ এজেন্টস কর্মচারী এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক মোঃ হাদিউজ্জামান বাদশা, ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ১৯৬৪) এর সভাপতি আশরাফুজ্জামান বাবলু, শ্রমিক ইউনিয়ন ১১৫৫ এর সভাপতি মোঃ নজরুল ইসলাম।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ খান।

আরও খবর