কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সাতক্ষীরা জেলার কালিগঞ্জের বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

সাতক্ষীরা জেলার কালিগঞ্জের বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

"শিখন হবে অভিজ্ঞতায়, মূল্যায়ন হবে যোগ্যতায়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে,,

আজ সোমবার (২৯ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের জহুরুল হক অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এবং বিদ্যালয়ের সভাপতি ও কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে

প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর দাশ। সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আজাহার আলী, বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব শেখ রফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ রিপোর্টার ক্লাবের সভাপতি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, দৈনিক দৃষ্টিপাত কালিগঞ্জ উপজেলা ব্যুরো প্রধান শেখ শরিফুল ইসলাম, দৈনিক আজকের সাতক্ষীরার কালিগঞ্জ ব্যুরো প্রধান মো: শিমুল হোসেন, সহকারী প্রধান শিক্ষক লফনাজ পারভিন, সিনিয়র শিক্ষক রবীন চন্দ্র লস্কার, ব্রজেন কুমার মন্ডল, সুব্রত সরকার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন আপনার সন্তানকে সুশিক্ষার জন্য আপনাকে সচেতন হবে । নতুন কারিকুলাম বাস্তবায়নের জন্য অভিভাবক-শিক্ষক সমাবেশের মাধ্যমে তাদের দুর্বল দিক গুলো চিহ্নিত করতে হবে। এছাড়াও বিদ্যালয়ের অভিভাবকদের মধ্যে মো: ফারুক হোসেন, সবুজ হোসেন, শিমু বিদ্যালয়ের শিক্ষার মান ও শৃংখলা এবং প্রধান শিক্ষকের দক্ষ পরিচালনার প্রশংসামুলক বক্তব্য প্রদান করেন। এসময় তিন শতাধিক অভিভাবক, গণমাধ্যম কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর