কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

বসন্তপুর পোর্ট প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন সুস্থ ভাবে সম্পন্ন

বসন্তপুর পোর্ট প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন সুস্থ ভাবে সম্পন্ন

বসন্তপুর পোর্ট প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন সুস্থ ভাবে সম্পন্ন


কালিগঞ্জ উপজেলা মথুরেশপুর ইউনিয়নের ১৪ নং বসন্তপুর পোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আজ ১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা ।

সরেজমিন জানা গেছে, ১৪ নং বসন্তপুর পোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুইজন অভিভাবক সদস্য (পুরুষ) ও দুইজন অভিভাবক সদস্য (মহিলা) নির্বাচিত করার জন্য ২৪৪ জন অভিভাবক ভোটারের মধ্যে ১৯০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

২টি প্যানেল থেকে ৪ জন পুরুষ এবং ৪ জন মহিলা অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মোঃ রবিউল ইসলাম আনারস প্রতীকে নিয়ে ১৩৮ভোট এবং আলহাজ্ব মোঃ আনসার আলী ব‌ই প্রতিকে ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ ওয়াহিদুজ্জামান ছাতা প্রতিক নিয়ে ৫৬ ভোট এবং মোঃ শামীম আহমেদ ৪১ ভোট পেয়েছে।

অপরদিকে মহিলা অভিভাবক সদস্য পদে মোছাঃ রেশমা বিবি চেয়ার প্রতিকে ১৩৮ ভোট পেয়ে এবং ফাতেমা বেগম ফুটবল প্রতিকে ১৩১ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছাঃ ফাতেমা কলস প্রতিকে ৬২ভোট এবং
চন্দনা হালদার মাছ প্রতিকে ৪০ ভোট পেয়েছেন।
নির্বাচনে রিটার্নিং অফিসার ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার একেএম মোস্তাফিজুর রহমান, প্রিজাইডিং অফিসার ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার নয়ন কুমার সাহা সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন মোঃ ফেরদৌস আলম, প্রধান শিক্ষক বেজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন জাহিদুল হক। 

আরও খবর