কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নারায়ণ চক্রবর্তী পরলোক গমন করেছেন

কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নারায়ণ চক্রবর্তী পরলোক গমন করেছেন

কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নারায়ণ চক্রবর্তী পরলোক গমন করেছেন


সাতক্ষীরা জেলার কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, শ্যামনগর আতরজান মহিলা কলেজের সহকারী অধ্যাপক নারায়ণ চক্রবর্তী রাজিব (৫৬) আর নেই। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনিজনিত সমস্যার কারণে অসুস্থ থাকা অবস্থায় বুধবার (২৯ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুর খবর শুনে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, কলেজের সহকর্মীসহ এলাকাবাসী কালিগঞ্জের চাঁচাই গ্রামে অবস্থিত বাসভবনে ছুটে যান। এসময় তারা প্রয়াত নারায়ণ চক্রবর্তী রাজিব এর স্ত্রী চাঁচাই রুস্তম আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রাবন্তী চক্রবর্তীসহ পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।

বৃহস্পতিবার দুপুরে বাঁশতলা মহাশ্মশানে নারায়ণ চক্রবর্তী রাজিব এর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। নারায়ণ চক্রবর্তী রাজিব চাঁচাই গ্রামের মৃত সন্তোষ চক্রবর্তীর ছেলে।এদিকে রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নারায়ণ চক্রবর্তী রাজিবের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলুসহ সকল সাংবাদিকবৃন্দ। এছাড়াও কালিগঞ্জ প্রেসক্লাব, নলতা প্রেসক্লাব, কৃষ্ণনগর আঞ্চলিক প্রেসক্লাব, কালিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি ও অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার গাইনসহ সকল নেতৃবৃন্দ, শিক্ষক নেতৃবৃন্দ গভীর শোক জানান

আরও খবর