কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

কালিগঞ্জের হাড়দ্দাহ জামে মসজিদে এমপি দোলন এর ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিগঞ্জের হাড়দ্দাহ জামে মসজিদে এমপি দোলন এর ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 


সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলাে মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দাহ জামে মসজিদে মুসুল্লীদের সাথে  ইফতার ও মতবিনিময় করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন। আজ শনিবার (৫ রমজান) মাগরিবের নামাজের পর মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের সভাপতিত্বে মতবিনিময় সভায়  সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন বলেন, আমি নির্বাচনের পূর্বে কথা দিয়েছিলাম কালিগঞ্জ ও শ্যামনগর এলাকায় উন্নয়নের ক্ষেত্রে আমার দু’টি চোখ সমান দৃষ্টিতে দেখবে। 


নির্বাচিত হওয়ার পর আমি ১ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ পেয়ে দু’টি উপজেলার ২০ টি ইউনিয়নে ৫ লাখ টাকা হারে বরাদ্দ দিয়েছি। ইতোমধ্যে মথুরেশপুর ইউনিয়নে কামারগাঁতি ছোট মিয়া (র.) পীর সাহেবের মাজারশরীফ সংস্কারের জন্য ৫ লাখ টাকা দিয়েছি। তিনি আরও বলেন, আমার সংসদীয় আসেনর ২০ টি ইউনিয়নের একেক রকম সমস্যা রয়েছে। ঈদের পরপরই প্রতিটি ইউনিয়নে সূধীজনের সাথে মতবিনিময় করে সেই এলাকার সমস্যা চিহিৃত করে সে অনুযায়ী উন্নয়নমূলক কাজ করবো।


 এলাকাবাসীর দাবি অনুযায়ী তিনি সীমান্ত নদীর বেড়িবাঁধ সংস্কার, সাইক্লোন শেল্টার নির্মাণ ও সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবি পূরণে উদ্যোগ নেবেন বলে আশ^স্ত করেন এবং হাড়দ্দাহ মসজিদের দো’তলার ছাদ ঢালাইয়ের জন্য তাৎক্ষণিকভাবে দুইলক্ষ টাকা প্রদানের ঘোষণা দেন।এ সময় মসজিদের বিপুল সংখ্যক মুসুল্লীর পাশাপাশি উপস্থিত ছিলেন শ্যামনগরের রমজাননগর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক মোশারাফ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ নুরুজ্জামান টুটুল, মৎস্যজীবী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম. কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম 


কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সদস্য মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাংবাদিক বাবলা আহমেদ, শেখ শরিফুল ইসলাম, ফরিদুল কবির, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, জাতীয় শ্রমিক লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সবুর, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল্যাহ রনি সহ অত্র উপজেলার গন্যমান ব্যক্তিবর্গ।

আরও খবর