কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে আটক ৩, চুরিকৃত মোটরসাইকেল উদ্ধার

সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে আটক ৩, চুরিকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে 


সিসি ক্যামেরার ফুঁটেজ দেখে সাতক্ষীরার শ্যামনগর থেকে মোটরসাইকেল চুরির অভিযোগে কালিগঞ্জ থেকে ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। চোরচক্রের স্বীকারোক্তি মোতাবেক সাতক্ষীরার বাঁকাল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া মোটরসাইকেল।মোটরসাইকেলের মালিক শ্যামনগর পৌরসভার বাদঘাটা এলাকার আব্দুল হামিদের ছেলে সাইফুল ইসলাম (৩০) জানান, গত ২১ মার্চ সকাল ১১ টার দিকে শ্যামনগর উপজেলা পশু হাসপাতালের সন্নিকটে মডার্ণ ক্লিনিকের গলি থেকে তার ব্যবহৃত ডায়াং ৮০ সিসি মোটরসাইকেলটি চুরি হয়।


 এঘটনায় শ্যামনগর থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সিসি ক্যামেরার ফুঁটেজসহ চুরির ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে ওই ফুঁটেজ দেখে শনিবার সকালে কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ফাহিম আহমেদ প্রথমে কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে শাহেদ গাজীকে (১৬) জিজ্ঞাসাবাদ করেন। সে চুরির সাথে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করলে তার দেয়া তথ্যের ভিত্তিতে অপর সহযোগী মহৎপুর গ্রামের শেখ রফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৩৭) ও মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে পাউখালী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র শাহেদ হাসানকে (১৬) আটক করা হয়। তবে পালিয়ে গেছে অপর সহযোগী দেয়া গ্রামের দুখে মিয়ার ছেলে আলী হোসেন (১২)।


আটক শরিফুল ইসলাম জানান, মোটরসাইকেল চুরি করে তিনি কালিগঞ্জ হাসপাতাল সড়কে অবস্থিত হামিদ আর্টের মালিক আব্দুল হামিদের কাছে ১০ হাজার টাকায় বিক্রি করেন। মোটরসাইকেল ক্রয়ের পরপরই আব্দুল হামিদ নলতায় জনৈক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। 

পরবর্তীতে তাদের তথ্যের ভিত্তিতে সাতক্ষীরার বাঁকাল এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে কালিগঞ্জ থানায় আনা হয়। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন বলেন, বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।তবে রাত ৮ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আটক ৩ চোর ও উদ্ধারকৃত মোটরসাইকেল শ্যামনগর থানায় নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যাচ্ছে। 

আরও খবর