কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


সাতক্ষীরা জেলার কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।


৮ এপ্রিল সোমবার (২৮ রমজান) বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ৪০ টি পরিবারকে এ উপহার প্রদান করা হয়। 


রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান। 


সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহম্মেদের সঞ্চালনায় ও কার্যনির্বাহী সদস্য আরাফাত আলীর তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশ’র সভাপতি ও রংধনু কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক ও সমাজসেবক এসএএম আশিক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমান প্রমুখ। 


এ সময় ব্যবসায়ী শেখ আব্দুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, দপ্তর সম্পাদক জামাল উদ্দীন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মাহবুবুর রহমান সুমন, সদস্য আফজাল হোসেন, ফজলুল হক, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, আবু বক্কর সিদ্দিক, রফিকুল ইসলাম, মো. শের আলী, মোখলেসুর রহমান মুকুল, আব্দুস সালামসহ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর