কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

কালিগঞ্জে কৃষ্ণনগর বাজারের সরকারী সম্পদ উদ্ধারে প্রশাসন নিরব থাকায়- ক্ষুব্ধ জনগণ


সাতক্ষীরা জেলার কালিগঞ্জের কৃষ্ণনগর বাজারের চাউল ও মাংসের পট্টির (তোহা বাজার) লোহার ফ্রেম যুক্ত টিনের ছাউনি টানা ৫ দিন অতিবাহিত হওয়ার পরেও উদ্ধার না হওয়ায় এবং সরকারী স্থাপনা ভাংচুরে প্রসানের নিরব ভুমিকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে । ক্ষুদ্র ব্যবসায়ীরা রৌদ্র উপেক্ষা করে খোলা আকাশের নিচে ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা করছে। 




বাজার কমিটির পক্ষ থেকে ছাউনি উদ্ধার ও ভাংচুরে জড়িতদের বিরুদ্ধে কোন উদ্যোগ গ্রহণ না করায়, ব্যবসায়ী মহাল সহ-সাধারণ জনগণের মধ্যে বাজার কমিটির ইন্ধনে চাউল এবং মাংসের-পট্টি (তোহা বাজার)দখল করার চেষ্টা করা হয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। গত ১২ মে কালিগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা আজহার আলী তোহা বাজারটি সরজমিনে পরিদর্শন করে জন-সম্মুক্ষে উক্ত জায়গা কারো নামে বন্দোবস্ত দেওয়া হয় নাই মর্মে মন্তব্য করায় পরিষ্কার হয়ে গেছে যে কোনরুপ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত ভূমিদস্যরা তাদের স্বার্থ হাসিল করার জন্য রাতের আঁধারে চাউল ও মাংস বিক্রয়ের জায়গা দখল করার চেষ্টা করেছে। সরকারি সম্পত্তি জোরপূর্বক দখল ও ঘর ভাংচুর করে লোহার ফ্রেম যুক্ত টিনশেড ছাউনি গায়েব করে দখলবাজরা প্রকাশ্য ঘুরে বেড়ানোর জনমনে প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে। ব্যবসায়ী শাজাহান কবির শানু, রওশান কাগুজি, সেলিম মাহমুদ বলেন বাজার কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভিন প্রভাব খাটিয়ে প্রশাসন কে ম্যানেজ করে তোহা বাজার দখল করে সরকারী সম্পদ ও সম্পর্তি দখলের চেষ্টা করছে তা না হলে প্রশাসন নিরব কেন? এ ঘটনায় বালিয়াডাংগা (কৃষ্ণনগর) বাজার কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভিন ও সাধারণ সম্পাদক ইউপি সদস্য নূর হোসেনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ব্যবসায়ী রওশান কাগুজি অভিযোগে তিনি উল্লেখ করেন বিগত ১০ মে রাত্র ১টার দিকে বালিয়াডাংগা বাজার সভাপতি ও ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভিন এবং বাজারের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নূর হোসেনের হুকুম ও ইন্ধনে তাদের দলিয় ২০/২৫ জন লোক চাউল ও মাংসের চাঁদনির (তোহা বাজার) সরকারী ভাবে নির্মিত টিন শেড ও লোহার ফ্রেম ভেঙে আত্নসাৎ করেছে এবং উক্ত স্থানে অবৈধ ভাবে ভবন নির্মাণের জন্য ইট রড সিমেন্ট নিয়ে আসে। স্থানীয় ব্যবসায়ীরা বুজতে পেরে কালিগঞ্জ থানা পুলিশকে জানালে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে নির্মাণ সামগ্রী সহ তাদেরকে আটক করে এবং ইউপি সদস্য সাইফুল ইসলামের জিম্মায় আটক নির্মাণ সামগ্রী সহ তাদেরকে ছেড়ে দেয়। কিন্তু অদ্যবধি সরকারী সম্পদ লোহার ফ্রেমযুক্ত টিনশেডটি উদ্ধার হয়নি। এবং সরকারী সম্পর্তি জবর দখলের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।


অতিদ্রুত পদক্ষেপ গ্রহনের মাধ্যমে সরকারী সম্পদ উদ্ধার এবং জবর দখলকারী ও সাধারণ ব্যবসায়ীদের মধ্য উত্তেজনা নিরসন এবং চাউল ও মাংসের তোহা বাজারটি বহাল রাখার দাবি জানিয়েছেন। স্থানীয় জনগণ বাজারের ব্যবসায়ীরা 

আরও খবর