কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজ

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত। 



সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান রোকেয়া মনসুর মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার (২৬ জুন) সকালে কলেজের হলরুমে। অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়, সহকারী অধ্যাপক শ.ম মমতাজুর রহমান, ইন্দ্রজিত কুমার মন্ডল, নিয়াজ কওছার তুহিন, নাজিমুদ্দীন আহমেদ, সুকুমার ঘোষ, দেবব্রত কুমার মিস্ত্রী প্রমুখ। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাসুদুর রহমান ও ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী অধ্যাপক সুফিয়া খাতুন, প্রভাষক গোবিন্দ দুলাল বর, আমিনুর রহমান, শাহিনুর রহমান, হাফিজুর রহমানসহ কলেজের শিক্ষক, কর্মচারি, পরীক্ষার্থী ও একাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক আব্দুর রউফ।

এর আগে আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে এক প্রস্তুতি সভা কলেজের শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ একেএম জাফরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় কেন্দ্রের হলসুপার সহকারী অধ্যাপক নাজিমুদ্দীন আহমেদ, সহকারী হল সুপার দেবব্রত কুমার মিস্ত্রীসহ শিক্ষকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর