কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

কালিগঞ্জে দিন দুপুরে কলেজ শিক্ষক দম্পতির বাড়িতে লুটপাট

সাতক্ষীরার কালিগঞ্জে দিন দুপুরে কলেজ শিক্ষক দম্পতির বাড়িতে লুটপাট 


সাতক্ষীরা জেলার কালিগঞ্জে কলেজ শিক্ষক দম্পতির বাড়ির গ্রীলকেটে ভিতরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করেছে দুর্বৃত্তরা। 

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৭ জুন) বেলা আনুমানিক ১১ টার দিকে উপজেলার নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামে।

 ভুক্তভোগী কলেজ শিক্ষক জেহের আলী (৪৮) জানান, তিনি কালিগঞ্জের ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজে সহকারী অধ্যাপক এবং তার স্ত্রী ফেরদৌসী আক্তার নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে তারা নিজ নিজ কলেজে চলে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে অজ্ঞাত দুর্বৃত্তরা প্রাচীর বেষ্টিত বাড়ির গ্রীল ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় তারা আলমিরা ওশোকেস ভেঙে আনুমানিক ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩৭ হাজার টাকা নিয়ে যায়। শিক্ষক দম্পতির ছেলে মাদরাসা ছাত্র মোহাম্মদ (১৩) দুপুরে টিফিনে বাড়ি এসে ঘরের গ্রীল ভাঙা এবংজিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে ফোন করে তাদেরকে জানায়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুত চলছে বলে জানান তিনি। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণন করা হবে।

আরও খবর