কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদের সার বীজ ও চারা বিতরণ

কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদের সার বীজ ও চারা বিতরণ 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুরে ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে সার, বীজ ও নারিকেল চারা বিতরণ করা হয়েছে। 

আজ শনিবার (৬ জুলাই) সকালে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ২০২৩-২০২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বিতরণ করা হয়। 

আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৩০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি ধানের বীজ বিতরণ এবং ১০০ জন কৃষককে ৫টি করে নারিকেল চারা প্রদান করা হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান, ইউপি সচিব বিশ্বজিৎ অধিকারী, ইউপি সদস্য পীযুষ কান্তি রায়, গোলাম রাব্বানী, জাহিদ আলম, শেখ সিরাজুল ইসলাম, আব্দুল কাদের, আব্দুস সালাম, খলিল সরদার, রোজিনা পারভিন, পূর্ণিমা রানী মন্ডল, লাইলী পারভীন, লীড ফার্মার আশেক ইকবাল পাপ্পি, মাম্পি বালা, আখেরুজ্জামান সহ সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর