কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

কালিগঞ্জ থানার নবগত ওসি রফিকুল ইসলামের সাথে রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়।

কালিগঞ্জ থানার নবগত ওসি রফিকুল।ইসলামের সাথে রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়। 


সাতক্ষীরার কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, বুধবার রাত সাড়ে ৭টার দিকে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 


রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন এর সভাপতিত্বে রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুকের সঞ্চালনায় মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, আমি সাতক্ষীরার কলারোয়া থানা থেকে কালিগঞ্জ থানায় যোগদান করেছি। সেখানে কর্মরত অবস্থায় আমি খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলাম। আমি কখনও অন্যায় কার্যকলাপের সাথে আপোষ করিনি, ভবিষ্যতেও করবো না। থানা এলাকার সর্বস্তরের জনগণ যাতে নিরাপদে বসবাস করতে পারেন এবং সর্বক্ষেত্রে ন্যায়বিচার পান সে ব্যাপারে প্রচেষ্টা থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


 থানা এলাকাকে মাদকমুক্ত করতে আমি বদ্ধপরিকর। তিনি মাদক, জুয়া, সন্ত্রাস, জঙ্গীমুক্ত করাসহ আইনশৃংখলা সমুন্নত রাখতে গণমাধ্যম কর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।


মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু, অর্থ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমান, সিনিয়র সাংবাদিক শেখ আবুল হামিদ, কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, কার্যনির্বাহী সদস্য আরাফাত আলী, সিনিয়র সাংবাদিক শেখ শরিফুল ইসলাম, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, জিএম মামুন, আব্দুস সালাম প্রমুখ। 


এ সময় রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক জামাল উদ্দীন, সদস্য সহকারী শিক্ষক আফজাল হোসেন, মো. শের আলী, আবু বক্কর সিদ্দিক, সহকারী শিক্ষক আবু হাসান, তাজুল হাসান সাদ, শেখ ফারুক হোসেন, বাপ্পী সরকারসহ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর