কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কালিগঞ্জ উপজেলার গণমাধ্যম কর্মীদের জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত


 সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।


মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১ টায় রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন এর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমানের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারী সহকারী অধ্যাপক আব্দুর রউফ।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার সহকারী সেক্রেটারী সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী, সহকারী সেক্রেটারী মাওলানা আনারুল ইসলাম, অর্থ সম্পাদক অধ্যক্ষ আবু রাসেল আশকারী, প্রচার মিডিয়া সেক্রেটারী সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান প্রমুখ। 


এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম সম্পাদক এস এম গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, দপ্তর সম্পাদক জামাল উদ্দীন, কার্যনির্বাহী সদস্য আরাফাত আলী, সিনিয়র সাংবাদিক শেখ আব্দুল হামিদ, সদস্য আফজাল হোসেন, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, জিএম মামুন, শের আলী, আবু হাসান, নজরুল ইসলাম. ফারুক হোসেন, মাসুদ খান প্রমুখ। 


বৈষম্যের বিরুদ্ধে ছাত্রজনতার আন্দোলনে স্বৈরশাসক বিদায় নেয়ায় জনগণের স্বস্তি ফিরে এসেছে উল্লেখ করে জামায়াত নেতৃবৃন্দ বলেন, আমাদের দল বাংলাদেশের সবচেয়ে প্রাচীন দল। আমরা ন্যায় ও সাম্যের ভিত্তিতে সংগঠন পরিচালনা করি। কিন্তু স্বৈরাচারি শাসকের কারণে আমরা সবচেয়ে মজলুম ছিলাম। আমাদের সকল গণতান্ত্রিক কর্মকান্ড পরিকল্পিত ভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। সম্প্রতি দেশে সংখ্যালঘুদের উপর সহিংসতা হচ্ছে বলে একটি মহল গুজব ছড়াচ্ছে। 


এর সাথে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা কেউই সংশ্লিষ্ট নয়। বরং জামায়াতে ইসলাম ও ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে নৈরাজ্য সৃষ্টিকারীদের বাধা দেয়া হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠানের সুরক্ষা দেয়া হয়েছে। 


যারা গুজব ছড়িয়ে জনমনে ভীতি সৃষ্টি করছেন তাদেরকে গুজব থেকে বিরত থেকে দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে এবং সঠিক বিষয়টি জনসম্মুখে তুলে ধরার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন জামায়াত নেতৃবৃন্দএর আগে বেলা ১২ টায় জামায়াত নেতৃবৃন্দ কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বলে জানা যায়। 



আরও খবর