কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

আইন শৃঙ্খলার অবনতির সুযোগে কালিগঞ্জের পল্লীতে জমি দখলের অভিযোগ উঠেছে।

আইন শৃঙ্খলার অবনতির সুযোগে কালিগঞ্জের পল্লীতে জমি দখলের অভিযোগ 


আইন শৃঙ্খলার অবনতির সুযোগ কে কাজে লাগিয়ে  সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের (১ নং ওয়ার্ড) কালিকাপুরে মৃত আকিমুদ্দীন এর ছেলে শেখ আব্দুল খালেকের জমি জোর পূর্বক দখলের অভিযোগ উঠেছে। 

শেখ আব্দুল খালেক এর ছেলে আব্দুল্লাহ আল মামুন এর তথ্য মতে জানা যায়, কালিকাপুর মৌজার  এসএ ৩০/৮৫ দাগের ৯৯ শতাংশ জমি গত ৪০ বছর যাবৎ তারা শান্তিপূর্ণ ভোগ দখল করে আসছিল কিন্তু সরকার পরিবর্তন হয়ে আইন শৃঙ্খলার অবনতির সুযোগকে কাজে লাগিয়ে কালিকাপুর গ্রামের বহুল বিতর্কিত ব্যাক্তি  মৃত শেখ আজিজুর রহমানের ছেলে হাবিবুর রহমান এবং তার লাঠিয়াল বাহিনী নিয়ে গত ১৩ আগস্ট মঙ্গলবার সকালে শেখ আব্দুল খালেকের শান্তিপূর্ন দখলে থাকা ৯৯ শতাংশ জমির মধ্য থেকে ৪ শতাংশ  জমি দখলে নিয়ে ঘেরা বেড়া দিয়ে ঘর বাধে এবং শেখ আব্দুল খালেক ও তাদের শরিকদের পারিবারিক কবর স্থানে যাওয়ার পথ বন্ধ করে দেয়।

ভুক্তভোগী খালেক বিষয়টি  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্ততায় শালিশ মিমাংসা করার প্রস্তাব দিলেও দখলবাজ হাবিবুর রহমান সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

 অভিযুক্ত হাবিবুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন কাগজপত্র অনুযায়ী জমিটি আমার বিগত ৪০ বছর তারা জোর পূর্বক দখলে নিয়ে ভোগ করে আসছে।

আরও খবর