কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

কালিগঞ্জে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা কমিশনের দাবিতে মানব বন্ধন ও স্বারকলিপি প্রদান


সাতক্ষীরার কালিগঞ্জে মাধ্যমিক স্তরের বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, সরকারি হাইস্কুলের শিক্ষকদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসে পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানব বন্ধন কর্মসূচি পালন ও স্বারকলিপি পেশ করা হয়েছে। সারা দেশের শিক্ষকদের ন্যায় কেন্দ্রীয় কর্মসূচির আলোকে কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও মাদ্রাসা শিক্ষক সমিতির আয়োজনে,

 মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মুখে এ মানব বন্ধন কর্মসূচি পালিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর সভাপতিত্বে যুগ্ন সাধারণ সম্পাদক আফজাল হোসেনের সার্বিক  সঞ্চালনায় উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহনে মানব বন্ধনে বক্তারা শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূরীকরণ, মাধ্যমিক স্তরের বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, সরকারি হাইস্কুলের শিক্ষকদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসে পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানান। মাধ্যমিক শিক্ষকদের দীর্ঘদিনের দাবি জাতীয়করণ নিশ্চিত করে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরিকরণের মাধ্যমে বৈপব্লিক পরিবর্তনের সূচনা হলে, পরিবর্তিত বিশ্ব প্রেক্ষাপটে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার যোগ্যতা সম্পন্ন মেধাবী নাগরিক তৈরির পথ উন্মুক্ত হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।  মানব বন্ধনে বক্তব্য প্রদান করেন শিক্ষক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও সমিতির যুগ্ন সম্পাদক আনোয়ারুল, উজ্জিবনী ইন্টিটিউটের শিক্ষক মোস্তাহিদ লিটন, সুরুত আলী মাধ্যমিকের শিক্ষক শহিদুল ইসলাম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ। তারা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করেন।

মানব বন্ধন শেষে কালিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকতার নিকট প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদানের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করে কালিগঞ্জ উপজেলা বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

আরও খবর