কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঐতিহ্যবাহী কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে নবীন বরণ ও পরিচালনা পর্ষদের সংবর্ধনা

ঐতিহ্যবাহী কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে নবীন বরণ ও পরিচালনা পর্ষদের সংবর্ধনা


সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ এবং নবগঠিত পরিচালনা পর্ষদের সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

কলেজের উপাধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সভাপতি ও কলেজের প্রতিষ্ঠাতা সাবেক বস্ত্রমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এম মনসুর আলীর ছেলে এইচএম রহমাতুল্লাহ পলাশ। 

কলেজের সহকারী অধ্যাপক ও কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট মরিয়ম মনসুর, বিদ্যোৎসাহী সদস্য শেখ নাজমুল হোসেন, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট শেখ শফিউল্যা প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক শ.ম মমতাজুর রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ইন্দ্রজিত কুমার মন্ডল ও ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সেক্রেটারী শেখ পারভেজ ইসলাম, ছাত্র সমন্বয়ক রাকিবুজ্জামান রাকিব, আমির হামজা, কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী উম্মে মাহবুবা দিঘি, একাদশ শ্রেণির শিক্ষার্থী তিথি সরকার প্রমুখ।

 অনুষ্ঠানে কলেজের সহকারী অধ্যাপক সুফিয়া খাতুন, জয়শ্রী ঘোষ, নজরুল ইসলাম, তারক চন্দ্র সরকার, মিজানুর রহমান, আব্দুল ওহাব, নাজিমুদ্দীন আহমেদ, সুকুমার ঘোষ, তৌহিদুর রহমান, নাসিম সুলতানা, জাহাঙ্গীর আলম, নাসির উদ্দীন বাদশা, হাফিজুর রহমান আওছাফুর রহমান, মাসুদুর রহমান, বিকাশ চন্দ্র মিস্ত্রী, বিলকিস আক্তার, আরেফা ফারজানা, অলিউর রহমান, সাইয়েদাতুন্নেছা মুক্তা, সোমা বিশ্বাস, শম্পা রানী মৃধা, গোবিন্দ দুলাল বর, শাহিনুর রহমান, হাফিজুর রহমান, আমিনুর রহমান, নন্দ লাল, তপন ঘোষ, নবতোরণ গাইন, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুল আজিজসহ কলেজের সকল শিক্ষক, কর্মচারী, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক শিরুজ্জামান, ছাত্র সমন্বয়ক আবু ইছাসহ সমন্বয়কবৃন্দ ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে কলেজের শিক্ষার্থী ও বহিরাগত শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও খবর