কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সাতক্ষীরার কালিগঞ্জে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

সাতক্ষীরার কালিগঞ্জে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ দুই সন্তানকে হত্যার পর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন রত্না পারভীন (২৬) নামে এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে বুধবার (২৯ জানুয়ারী) বেলা দেড়টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামে। রত্না পারভীন কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মাহমুদ হাসানের স্ত্রী। 

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন যাবত মাহমুদ হাসানের সাথে তার স্ত্রী রত্না পারভীনের কলহ চলছিল। বুধবার দুপুরের দিকে রত্না পারভীন তার ছেলের নামে পরিচালিত মাহির আবার নামক ফেসবুক আইডিতে ‘এতো কিছু করার কি দরকার ছিল আপনার বউ বাচ্চা নিয়ে থাকতে পারেননি থাকেন আপনার ছাবিনার নিয়ে আমার সংসার করতে দিলেন না’ স্ট্যাটাস দেন।

পরে তিনি বিষমিশ্রিত খাবার খাইয়ে দুই ছেলে আরিয়ান (৭) ও মাহির আবরার (১) কে হত্যা করে। এরপর তিনি আত্মহত্যার উদ্দেশ্যে বিষপান করেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা রত্না পারভীনকে চিকিৎসার জন্য দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

খবর পেয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান ও উপপরিদর্শক প্রদীপ সানা ঘটনাস্থলে গিয়েছেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান বলেন, কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে সে ব্যাপারে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

আরও খবর