কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শিমু রেজা এমপি কলেজে প্রতিষ্ঠা বার্ষিকী ও তারুণ্যের উৎসব পালিত

শিমু রেজা এমপি কলেজে প্রতিষ্ঠা বার্ষিকী ও তারুণ্যের উৎসব পালিত। 

সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলায় শিমু রেজা এমপি কলেজে ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সাথে সাথে তারুণ্যের শক্তি, আবেগ এবং উদ্যোগী চেতনাকে ধারণ করে পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে তারুণ্যের উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা,পিঠা উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলেজ মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যেকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে উক্ত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার ঘোষের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ৪ আসনের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম ও আলহাজ্ব কাজী আলাউদ্দিন।এসময় উপস্থিত ছিলেন,ভুরুলিয়া নাগবাটী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস.এম হাফিজুর ইসলাম,মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনায়ারুল ইসলাম,মৌতলা ইউনিয়ন পরিষদের সদস্য ফয়সাল কবীর, ইউনিয়ন জামায়াত ইসলামের আমির মাস্টার নুরুল হক,কলেজের প্রতিষ্ঠাকালীন সদস্য স.ম মাহবুব এলাহী, বিশিষ্ট ব্যবসায়ী শেখ জাহাঙ্গীর আলম, সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

তারুণ্যের উৎসব উপলক্ষে কলেজ প্রাঙ্গণে ৩ টি স্টলে পিঠা বিক্রির আয়োজন করেন একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ছাত্রী অদিতি বসু, তৃপ্তা মন্ডল, জুথী পারভীন ও তাসনিহা আমিন খুশি। স্টলগুলোতে ২০ রকমের পিঠা বিক্রির আয়োজন করেন তারা।

Tag
আরও খবর