চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

দেবহাটায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে তরুণ দলের পানি ও স্যালাইন বিতরণ

*দেবহাটা *তরুণ দল

দেবহাটায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে তরুণ দলের পানি ও স্যালাইন বিতরণ


বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় নির্দেশনায় দেবহাটা উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। দলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল, দেবহাটা উপজেলা শাখার আয়োজনে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য পারুলিয়া সাগর শাহ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক ও ছাত্রদল নেতা তাসকিন আহমেদ শাওন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডাকসু মিলনায়তন বিষয়ক সম্পাদক, দেবহাটা উপজেলার বিএনপির সাবেক সদস্য সচিব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সাতক্ষীরা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দীন সিদ্দিকী।

এসময় আরও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আলী রেজা, উপজেলা তাতী দলের আহ্বায়ক হিরণ কুমার মণ্ডল, কুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী রাফিজুর রহমান, তরুণ দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিরব ইসলাম, শামিম হোসেন শাওন, উপজেলা তরুণ দলের সদস্য মাসুদ রানা জিতু, তানভীর হোসেন, সাব্বির হোসেন শান্ত, সবুজ হোসেন প্রমুখ।

এই কর্মসূচির মাধ্যমে পরীক্ষার্থীদের উৎসাহিত ও মনোবল বৃদ্ধি করা হয়েছে বলে জানান আয়োজকরা।

Tag
আরও খবর