কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

যুক্তরাজ্য যুবদল নেতা শেখ নাসির উদ্দীনকে কালিগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা ও মতবিনিময় সভা

যুক্তরাজ্য যুবদল নেতা শেখ নাসির উদ্দীনকে কালিগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা ও মতবিনিময় সভা


এস এম তাজুল হাসান সাদ, উপকূলীয়প্রতিনিধি(সাতক্ষীরা)


যুক্তরাজ্য জাতীয়তাবাদী যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ নাসির উদ্দীনের দেশে আগমন উপলক্ষে নিজ উপজেলা কালিগঞ্জে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সাথে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (১১ মে ২০২৫) বিকেল ৫টায় রোকেয়া মনসুর মহিলা কলেজ সংলগ্ন মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ মনিরুল ইসলাম মনু এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল।


সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ নাসির উদ্দীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু।


এছাড়াও বক্তব্য রাখেন,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম,উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল আযম মিলন, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম,উপজেলা তাঁতীদলের সদস্য সচিব ফারুক হোসেন,উপজেলা শ্রমিক দলের সেক্রেটারি শোকর আলী,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতা শেখ নাজমুল হোসেন প্রমুখ।



অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের সাবেক নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


এর আগে প্রায় তিন শতাধিক মোটরসাইকেলের বর্ণাঢ্য শোডাউনের মাধ্যমে শেখ নাসির উদ্দীনকে উষ্ণ অভ্যর্থনা জানান দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মজিদ।

Tag
আরও খবর